ঢাকা, শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

রমজানে মেট্রোরেলের নতুন সময়সূচি নির্ধারণ

আসন্ন রমজানে মেট্রোরেল চলাচলের নতুন সময়সূচি নির্ধারণ করেছে মেট্রো কর্তৃপক্ষ। ১৬ রমজান থেকে রাত ৯টা পর্যন্ত চলবে মেট্রোরেল। রোববার (১০ মার্চ) রাজধানীর ইস্কাটনে ডিএমটিসিএলের সভা কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিক।


রমজানের শেষ ১৫ দিন উত্তরা থেকে সর্বশেষ মেট্রোট্রেনটি রাত ৯টা ২০ মিনিটে ছাড়বে। আর মতিঝিল থেকে সর্বশেষ ট্রেনটি রাত ৯টা ৪০ মিনিটে উত্তরার দিকে যাবে।


বর্তমানে মেট্রোরেল উত্তরা থেকে মতিঝিল অভিমুখী সর্বশেষ মেট্রোরেল রাত ৮টায় এবং মতিঝিল থেকে উত্তরা অভিমুখী সর্বশেষ মেট্রোট্রেনটি রাত ৮টা ৪০ মিনিটে ছেড়ে যাচ্ছে।

ads
ads
ads

Our Facebook Page

↑